মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে সাবেক যুবলীগ নেতা এনাম গ্রেফতার

 

চট্টগ্রামের কর্ণফুলীতে এনামুল হক (৪০) নামে এক সাবেক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। এনাম বড়উঠান এলাকার বাসিন্দা এবং মৃত আবু শামার ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি কর্ণফুলী উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন। ২০১৭ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়।

গ্রেফতারের পর এনামকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...