ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শশ্মান ঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে চরমপন্থী নেতাসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সেচখালের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের মৃত রাহাজ উদ্দিনের ছেলে চরমপন্থী নেতা হানিফ ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। তবে অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। আতঙ্কের কারণে তখন কেউ বাইরে বের হয়নি। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে। পরে এলাকাবাসী গিয়ে দেখতে পান তিনজনের মরদেহ পড়ে আছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, নিহতদের মাথা ও বুকে গুলি করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং তদন্ত শুরু হয়েছে।
ই ডি

