মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান (২৫), মো. হাসান (৩২), মো. কামরুল ইসলাম (২৫), মো. শ্রবন মিয়া (১৯), মো. সোহেল (৩২), মো. আজাদ প্রকাশ জাম্বু (৪৪), মো. মিলন (৩০), মো. ইব্রাহিম প্রকাশ বাপ্পি (১৮), মো. শহীন (২৬), তাসলিমা আক্তার রিয়া (২১), মাহি আক্তার (১৯), মো. জোনায়েদ (২৭), মো. শাহীন (৩২), মো. ইমন (১৯), জানে আলম ইমন (২২), মো. সাগর (১৯), মো. সাইদ (২০), মো. নাছির ফরাজী (২৪), মো. নাছির হোসেন (২৪), মো. আলমগীর (৪২), মো. আবুল ফয়েজ দুলাল (৫৬), মো. মহিউদ্দিন (৪৩), ৪০ নম্বর ওয়ার্ড কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন মানিক (৩০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...