মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

“তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্রশিবির নবাগত শিক্ষার্থীদের জন্য এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় নগরীর দুই নম্বর গেট সংলগ্ন চট্টগ্রাম কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হাসান জুয়েল। তিনি বলেন, “বিগত সময়ে ছাত্রশিবিরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। অপপ্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের আমাদের কাছ থেকে দূরে রাখা হয়েছে। তবে ছাত্রশিবির কাজের মাধ্যমে এসব বিভ্রান্তির জবাব দেবে এবং শিক্ষার্থীদের জন্য একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, ডুয়েট শাখা ছাত্রশিবির সভাপতি ইব্রাহীম খলিল খোকন, চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, চট্টগ্রাম পলিটেকনিক সভাপতি আল আমিন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে টিশার্ট, নোটখাতা ও অন্যান্য উপহার প্রদান করা হয়।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...