মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফরম পূরণের টাকা আত্মসাৎ: ছাত্রদল নেতা আটক

কুড়িগ্রাম সরকারি কলেজে ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে আটক করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে কলেজের বিজয় ২৪ হলের একটি কক্ষে আটকে রাখেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনি সেখানে আটক ছিলেন। এ সময় কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ উপস্থিত ছিল।

কলেজ প্রশাসনের তথ্য অনুযায়ী, আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য আকাশ জনপ্রতি ৪,৫০০ টাকা করে নেন। তবে নির্ধারিত সময় শেষ হলেও তিনি কারও ফরম পূরণ করেননি। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে আটকে রাখেন।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. জীবন জানান, সাধারণত ফরম পূরণে ৯,০০০ টাকা লাগে। তবে আকাশ ৪,০০০ টাকা কম নেওয়ার প্রস্তাব দেন, যা তারা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও তিনি কাজটি করেননি। আরেক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের টাকা নিয়ে ফরম পূরণ করেননি আকাশ। রাত ১২টা পর্যন্ত সময় আছে, তাই তাকে আটক রেখেছি।’

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী জানান, দরিদ্র তহবিল থেকে প্রকৃত দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা হলেও এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে হয় না। ছাত্রদল নেতা আকাশ দরিদ্র তহবিল থেকে কম টাকায় ফরম পূরণের প্রতিশ্রুতি দিয়ে ১০৩ শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। কাজ না করায় শিক্ষার্থীরা তাকে আটক করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী জানান, আকাশ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাকে বহিষ্কারের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, ‘অভিযুক্ত আকাশ এখন শিক্ষার্থীদের হেফাজতে আছেন। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...