বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চন্দনাইশে সাবেক ও বর্তমান স্বামীর সংঘর্ষে প্রাণ গেল একজনের

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক নারীর সাবেক ও বর্তমান স্বামীর মধ্যে মারামারির ঘটনায় সাবেক স্বামী শহিদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সাবেক স্ত্রীর বর্তমান স্বামী রোহিঙ্গা মুহিবুল্লাহ (৩২), যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪-৫ বছর আগে শহিদুল ইসলাম মহেশখালী এলাকার এক নারীকে বিয়ে করেন। তবে কিছুদিন পর ওই নারীর সঙ্গে মিয়ানমার থেকে আসা মুহিবুল্লাহর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। দুই থেকে তিন মাস আগে শহিদুল কাজে গেলে তার স্ত্রী মুহিবুল্লাহকে ঘরে ডেকে নেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মুহিবুল্লাহকে আটক করে। পরবর্তীতে সামাজিক বিচারের মাধ্যমে ওই নারী শহিদুলকে তালাক দিয়ে মুহিবুল্লাহকে বিয়ে করেন এবং অন্যত্র চলে যান।

কিছুদিন আগে মুহিবুল্লাহ তার স্ত্রীকে নিয়ে শহিদুলের এলাকার কাছাকাছি ফিরে আসেন। অন্যদিকে, এক মাস আগে শহিদুলও আরেকটি বিয়ে করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার সকালে ধোপাছড়ির মাইনিরছড়া এলাকায় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। মুহিবুল্লাহ শহিদুলকে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যান। শহিদুল বাড়ি না ফেরায় সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহিদুলের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...