মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দালালের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ না করার আহ্বান: ওসি, চান্দগাঁও

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা থেকে জানানো হয়েছে, দাগী আসামি, সন্ত্রাসী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের গ্রেফতার করা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। সাধারণ নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, কোনো রাজনৈতিক বা জনপ্রতিনিধিদের মাধ্যমে কোনো তালিকা প্রণয়ন করা হয় না। বরং থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাসীদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, কোনো দালালের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ না করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। যেকোনো বিষয় সরাসরি থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

চান্দগাঁও থানা কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ওসি আফতাব উদ্দিন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...