মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

 

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে মো. হৃদয় (২৫) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হৃদয়ের বাড়ি কক্সবাজারে, তার বাবার নাম মো. ইলিয়াছ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি গোমদণ্ডী স্টেশন পার হওয়ার সময় হৃদয় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। তার সঙ্গে আরও কয়েকজন ছাদে ছিলেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় সেন জানান, হৃদয়ের বাম পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে, ডান পা ও মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ব

র্তমানে মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...