মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪২ নেতা-কর্মী গ্রেপ্তার

 

চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. নেজাম উদ্দীন, মো. আল আমিন, বাঁশী আর্চায্য, মো. জাবেদ হোসেন, মো. নাহিদুল হক, দেলোয়ার হোসেন, মিল্টন দাশ, ফখরুল ইসলাম, মো. শাহীন, মো. মানিক প্রকাশ রিয়াদসহ আরও অনেকে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...