মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ছাত্রলীগ ও তাঁতী লীগের দুই নেতা গ্রেপ্তার

 

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাঁতী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি বাকলিয়া ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফজলুর রশিদ (২৪) এবং বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মনছুর আলম (৩৮)।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...