বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার ১২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। যার মেয়াদ থাকবে আগামী ছয় মাস।
মঙ্গলবার (৪ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আহ্বায়ক এম. জে. এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাফিউকে। আর সদস্য সচিব করা হয় কুআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এ কে এম নুরুল্লাহকে। মূখ্য সংগঠক করা হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শেখ তানজিদ এবং মুখপাত্র করা হয় ফার্মেসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আয়শা তাবাসসুমকে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪টি বিভাগের বিভিন্ন বর্ষের আহত ও সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়। মূলত অরাজনৈতিক একটি প্লার্টফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই প্লার্টফর্ম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় সংস্কারের জন্যই এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
নব গঠিত এই কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা।
চৌধুরী/চট্টলা২৪

