সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় গণপিটুনির পর এলাকার পরিস্থিতি এখন থমথমে

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হওয়ার পর এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না।

আজ বুধবার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এমন অবস্থা দেখা গেছে।

গত সোমবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিয়ে দুই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) এবং একই ইউনিয়নের গুরগুরি এলাকার মোহাম্মদ ছালেক (৩৫)। নিহত দুজন স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় স্থানীয় এক দোকানিসহ চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বেলা তিনটার দিকে ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশের অধিকাংশ দোকান বন্ধ। রাস্তায় লোকজনের চলাচল কম। ওই এলাকার বয়স্ক দোকানি মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে বলেন, বন্ধ দোকানগুলোর সামনেই দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে স্থানীয় এক দোকানিসহ চারজন গুলিবিদ্ধ হন। প্রতিদিন এই সময় ওই এলাকায় দোকানগুলোয় জমজমাট বেচাকেনা চলে। তবে আজ কাউকে দেখা যায়নি। সড়কও ছিল ফাঁকা। ঘটনার পর থেকে মানুষজন প্রয়োজন ছাড়া বাইরে আসছেন না।

এলাকার বাসিন্দা আবু সৈয়দ গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে মানুষজন আতঙ্কে ছিলেন। সোমবার রাতের ঘটনার পর থেকে মানুষজন তেমন একটা ঘর থেকে বাইরে বের হননি। আজ থেকে অল্পস্বল্প মানুষ প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হচ্ছেন। তারপরও মানুষের মধ্যে আতঙ্ক শেষ হচ্ছে না।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘একটা বড় ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় একটু থমথমে অবস্থা বিরাজ করবে। তবে ওই এলাকায় এখন সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি আছে। আশা করছি, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’

ওসি মো. জাহেদুল ইসলাম আরও বলেন, গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তারপরও পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...