পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম।
বুধবার (৫ মার্চ) এক প্রজ্ঞাপনে এই আদেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।
অফিস আদেশে তিনি বলেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে মোহাম্মদ আবুল কাশেমকে। তিনি যোগদান করবেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ অতিবিলম্বের কার্যকর হবে।
চৌধুরী/চট্টলা২৪

