ঘুম থেকে উঠেই গার্মেন্টসের উদ্দেশ্যে রওনা করেন সাদিয়া (৩৫)। কিন্তু গার্মেন্টস আর যাওয়া হলো না তার। ট্রেনে কাটা পড়ে চলে গেলেন না ফেরার দেশে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নগরীর অক্সিজেন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন মজুমদার।
তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী আহত হয়ে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী গার্মেন্টস কর্মী ছিলেন।
চৌধুরী/চট্টলা২৪

