Sunday, 8 November, 2026

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১টা থেকে বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল-মো. হাসান মুরাদ (৪২), মো. উমর ফারুক প্রকাশ ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো. সাজ্জাদ হোসেন রিফাত প্রকাশ রাশেদ (২৫), মো. গোলজার হোসেন (৫৮), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল আজিজ (৪৭),মো. মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), মো. শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), মো. শাহিন কবির (২৭), মো. বেলাল হোসেন ওরফে রাশেদ ওরফে হেলাল (৪০), মো. ইব্রাহিম (৩৪), মো. সোহাগ (৩৮), মো. রাকিব (১৩), মো. সাকিব (১২), মো. নয়ন (১৯), মো. জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো. রাব্বি (১৯), মো. আবুল কাশেম (৪০), রবিউল হাসান প্রকাশ বাবু, মো. আজাদ (২২), মো. রাজু (৩০), মো. বাবলু (৩২), মো. নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম প্রকাশ ফেরদৌস (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), মো. সুমন (৩২), মো. ফয়সাল (৩৪) ও মো. আরমান (৩৫)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৩ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

চট্টলা24 ডেস্ক, H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...