শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো এক নারীর

কক্সবাজারের ঈদগাঁওতে বন্যহাতির আক্রমণে আনোয়ারা বেগম (৫২) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান গ্রামের বাসিন্দা।

গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও উপজেলার নাপিতখালী বিটের মোজাহেরঘোনা এলাকায় জমি থেকে কাজ শেষে ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন আনোয়ারা বেগম।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে তিনি মারা যান। এ ঘটনায় তার সঙ্গে থাকা রুপবান নামের এক নারী প্রাণে রক্ষা পান।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা নকশা বলেন, “আনোয়ারা বেগম বর্গা জমিতে কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির হামলায় গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।”

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, “এটি দুঃখজনক ঘটনা। ভুক্তভোগীর পরিবারকে লিখিত আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

ডেক্স নিউজ/HAR

চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...