Sunday, 8 November, 2026

চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে সরঞ্জামসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৬), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪) এবং মোঃ কামরুল হাসান (২৬)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, জুয়ার আসর থেকে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...