সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইপিজেডে পরকিয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

চট্টগ্রাম নগরীর ইপিজেডে পরকিয়ার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড সিডিএ বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আখতারুজ্জামান।

নিহতের নাম মোহাম্মদ আইয়ুব নবী প্রকাশ সাগর (২৬)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামে। সে আকমল আলী সড়কে ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতো বলে জানা গেছে।

এ ঘটনার পরপরই অভিযুক্ত নবীর বন্ধু সিজান (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সিজান ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার রানী ভবনের গলির টেন্ডলের বাড়ির মৃত আলমগীরের ছেলে। সে হোটেল কর্মচারী ছিল। তারা সম্পর্কে একে অপরের বন্ধু।

পুলিশ জানিয়েছে, তাদের দুজনের বাড়ি বাঁশখালী। তারা সম্পর্কে একে অপরের বন্ধু। মূলত পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সিজারের সাথে স্থানীয় এক নারী পোশাক শ্রমিকের সম্পর্ক ছিল।

সিজানের বন্ধু আইয়ুব নবীও বিভিন্ন সময়ে ওই পোশাক শ্রমিকের সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার সুবাদে আইয়ুব নবীর সাথে ওই পোশাক শ্রমিকের সম্পর্ক গড়ে উঠে।

বিষয়টি সিজার জানার পর মঙ্গলবার সন্ধ্যায় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিজার আইয়ুব নবীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে নিহত হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আখতারুজ্জামান বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্কনিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...