সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মিরিঞ্জায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন নামক দুইটি রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (১২ মার্চ) ধর্ষণের শিকার ওই নারীর দায়েরকৃত এজাহারের পর পুলিশ ওই নারীর স্বামী রুবেল (৩২) ও তার বন্ধু সাগর (৩০) কে গ্রেফতার করে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত রিসোর্ট মিরিঞ্জা ভ্যালীর নাইট গার্ড লামা পৌরসভার মধুঝিরি এলাকার আবুল কাশেমের (বোবা) ছেলে রুবেল (৩২) তার ২য় স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়।

সেখানে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চারদিন রেখে ছয়জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন।

প্রাথমিক চিকিৎসার পর ওই নারী থানায় এসে পুলিশের কাছে পুরো ঘটনা বর্ণনা করে। এই ঘটনায় চারজনকে এজাহার নামীয় ও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করে।

মামলার অন্য আসামিরা হল, লামা পৌরসভার মধুঝিরি এলাকার দানু মিয়ার ছেলে জহির (৪০) ও লাইনঝিরি এলাকার কবিরের ছেলে মামুন (২৮)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা এগেইন দুইটি রিসোর্টেই স্বামীর সহায়তায় এক নারীকে ছয়জন গণধর্ষণ করেছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...