সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে পূরবী বাসের ধাক্কায় রিকশাচালকসহ ২ শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূববী বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই-বোন। তারা দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী পূববী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ স্কুল শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হয়। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মারা যাওয়া দুই স্কুল শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেঝের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভাই-বোন হলো ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৭ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫)। নিহত রিকশাচালক হলেন রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুত আহত হয়েছে আরেক শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪-এস আর

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...