বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাবার বকাঝকা, অভিমানে পতেঙ্গায় তরুণের আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় রিয়াদ (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন না‌জির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আত্মহত্যা করা রিয়াদ নাজিরপাড়া বদি মাস্টারে বাড়ির ওসমানের পুত্র।

স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে রিয়াদের বাবা তাকে বকাঝকা করায় ঘরের সামনে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চি‌কিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

বিষয়‌টি নি‌শ্চিত করে পতেঙ্গা থানার ও‌সি শ‌ফিক জানান, খবর পেয়ে চট্টগ্রাম মে‌ডিকেলে আমাদের টিম পাঠানো হয়েছে। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা যাচ্ছে। প্রা‌থমিকভাবে আত্মহত্যা বলে ধরণা করা হলেও ময়নাতদন্তের পর বিস্তা‌রিত জানা যাবে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...