সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিনিধি | বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও বাঁশখালী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে এসব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেন।

ইটভাটাগুলো হলো- বাঁশখালী উপজেলার ইলশার এলাকার মেসার্স এমবিএম-১ ব্রিকস, মেসার্স এমবিএম-২ ব্রিকস, ও মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ)।

এ সময় অভিযানে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক মো. আব্দুর রশিদ ও ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীনসহ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ‘উপজেলার বাহারছড়ায় ৩ অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটাসমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।’

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...