বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান লাশ উদ্ধার

রাঙামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় মংরি রাখাইন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জেলা শহরের ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনীর স’মিলের শেষ প্রান্তে হ্রদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মংরি রাখাইনের স্থায়ী ঠিকানা কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। সে ব্যবসায়িক কারণে রিজার্ভ বাজার নাপ্পিঘাটা এলাকায় বসবাস করতো।

কাপ্তাই হ্রদ থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং মারমা বলেন, আমরা লাশটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...