বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে সালিশি বৈঠকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

চট্টগ্রামের কর্ণফুলীতে সালিশি বৈঠকে মো. সোহানুর রহমান প্রকাশ রোকন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চরলক্ষ্যা (২ নাম্বার ওয়ার্ড) চৌ-রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান রোকন ওই এলাকার বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বারের ছেলে। রোকন উপজেলা ছাত্রদলের রাজনীতি করত বলে জানা যায়। আহত রোকন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রোকনের পিতা ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, শুক্রবার তারাবি নামাজের পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশি বৈঠক হয়। সেখানে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম। বৈঠকের শেষের দিকে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক ভাড়াটিয়ারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য মাথায় ছুরিকাহত করে। আমার ছেলের মাথায় এখন পর্যন্ত ১৩টি সেলাই হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ইউপি সদস্য আহত রোকনের পিতা নুর মোহাম্মদ মেম্বার।

এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, রোকন উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য। তার উপর পরিকল্পিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। সে ছাত্রদলের রাজনীতি করত বলে এর আগেও তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়েছে। আমরা জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...