বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ও লুটপাট মামলার আসামি সুমন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ও থানায় লুটপাট মামলার আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাতে পাহাড়তলী থানার সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুমনের বিরুদ্ধে থানায় লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে জানান ওসি। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সুমন এই ঘটনার অন্যতম আসামি ছিলেন।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...