শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশত্যাগে নিষেধাজ্ঞা ফজলে করিমের দুই ছেলের

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ আদেশ দেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করে বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে। এরইপ্রেক্ষিতে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন।

এক পর্যায়ে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। পিপি বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট, টেন্ডার বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণপূর্বক কমিশন বানিজ্ঞাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারসহ নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...