বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় গরু ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৪

পটিয়ায় আন্তঃ জেলা ডাকাত দলের ৪ ডাকাত সদস্যকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা। গরু লুট করে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে।

এ সময় লুণ্ঠিত ৪ টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার জিরি ইউনিয়নের মহিরা পেরপেরা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা শান্তিরহাট মনির বাড়ীর মো. আবুল বশরের ছেলে মো. রফিক (৪৫), কর্ণফুলীর উত্তর শিকলবাহা মাষ্টার হাটের রাজা মিয়ার ছেলে মোঃ হেলাল (৪০), শিকলবাহা গ্রামের মৃত ইলিয়াসের ছেলে মেহেদী হাসান ফরহাদ (২৭) ও শিকলবাহা কলেজ বাজার এলাকার এরশাদ উল্লাহর ছেলে মো. হাবিব (২০)।

স্থানীয়রা জানান, রাতে ট্রাকে করে গরু ডাকাতি করে নেওয়া হচ্ছে জানতে পেরে বিভিন্ন স্থানে ফোন দিয়ে লোকজনকে একত্রিত করে ট্রাকটি আটকে দেয় স্থানীয়রা। পরে লুন্ঠিত ৪টি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ জানায়, উপজেলার মহিরা পেরপেরা এলাকার ৮৩ বছরের বৃদ্ধ শামসুদ্দীন (৮৩) তার বাড়ীর খামারে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে। রবিবার রাত অনুমানিক ৮ টার দিকে ৮/৯ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শামসুদ্দীনের বাড়ীতে ঢুকে তাকে ও তার স্ত্রীকে হাত পা বেঁধে তার খামার থেকে ৪টি গরু ও ১টি বাটন মোবাইল ফোন ডাকাতি করে।

ডাকাতদল ডাকাতি করে পিকআপ যোগে পালানোর সময় একদল পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে ২টি পিকআপ ও লুণ্ঠিত ৪টি গরু সহ আটক করে।

এ ঘটনায় বৃদ্ধ শামসুদ্দীন একটি মামলা দায়ের করলে পুলিশ ধৃত আসামীদের আদালতে সোপর্দ করে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুর নূর বলেন, আসামিরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান পাশ্ববর্তী জেলা সমূহে ডাকাতি করে আসছিল।

ডেস্ক নিউজ/চট্টলা২৪’ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...