সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১

প্রতিনিধি | ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রমজান আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে সুমনের চায়ের দোকানের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত যুবক-উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের ছেলে।

স্থানীয় সুত্র জানায়, তিনদিন পূর্বে হাসান গ্রুপের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বিএনপি নেতা আহমদ সাফা গ্রুপের সদস্য রমজান আলীকে দায়ী করছেন হাসান গ্রুপ। ঘটনার দিন রাতে তারাবির নামাজ চলাকালীন সময়ে শান্তির হাট বাজারে কয়েকজন ছুরি, চাপাতি নিয়ে রমজানকে ধাওয়া দেয়। সে প্রাণ রক্ষায় দৌড়ে পালানোর সময় বাজারের পশ্চিম পাশে সুমনের দোকানের সামনে গেলে তাকে এলোপাথারি কোপাতে থাকে কয়েকজন। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুরুতর আহত হাসান নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন। তিনি বলেন, স্থানীয় বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির বিষয়টি একটি ইস্যু মাত্র।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...