সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ষড়যন্ত্রকারীদের রুখতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে : ইদ্রিস মিয়া

রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা—এমন অভিযোগ করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘয়ু কামনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে পটিয়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মাইমুনুল ইসলাম মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, রেজাউল করিম নেছার, চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিম উল্লাহ, জিল্লুর রহমান, ইব্রাহীম কমিশনার, আবছার উদ্দিন সোহেল, দ্বীন মোহাম্মদ, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, সাইফুল খোকন, হোসেন টুটুল, আরিফ হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা তারেক রহমান, জাহেদুল ইসলাম সুজন, ইব্রাহীম মির্জা, জাহেদ মুজাহিদ, মোহাম্মদ রাসেল, সাদেক সাকের, মারুফ আবদুল্লাহ, মোহাম্মদ আজিম, আলমগীর মেম্বার, কেলিশহর ইউনিয়ন যুবদল নেতা মো. শওকত, মো. ইলিয়াস মিয়া, গিয়াস উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...