সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র বাস্তবায়নে পরামর্শ-সমালোচনা চায় জামায়াত

ন্যায় ও ইনসাফের বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করতে সবার পরামর্শ ও সমালোচনা আশা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমাদের কাজের ব্যাপারে কোথাও কোনো দুর্বলতা থাকলে, আপনারা আমাদের পরামর্শ দিবেন। আমরা অবশ্যই আপনাদের সমালোচনা ও পরামর্শ গ্রহণ করব।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রামের মিলনায়তনে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

১৬ বছর যারা অন্যায়-অবিচার করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, বিগত ১৬ বছর এদেশ নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই সরকার মানুষের অধিকার ভূলন্ঠিত করেছিল। তারা অর্থনৈতিক, বিচার ও সামাজিক দিক থেকে বিশৃঙ্খলা তৈরি করেছিল। সেই সময় মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এই সময়ে ঘুম, হত্যা, নির্যাতন নিপীড়নসহ যেসব অন্যায় হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

বর্ষার আগেই চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের জলবদ্ধতাসহ সকল সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে আন্তরিক প্রচেষ্টা দেখাচ্ছেন তাকে আমরা সাধুবাদ জানাই। ইতিমধ্যে ছয়জন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। আমরা চট্টগ্রামের জেলা প্রশাসক, মেয়র, সিডিএ চেয়ারম্যান, ওয়াসা চেয়ারম্যানসহ সকলের কাছে অনুরোধ করব, আগামী বর্ষার আগেই যাতে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন হয়। এর জন্য আমাদের যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় আমরা করতে প্রস্তুত আছি।

শাহজাহান চৌধুরী জানান, চট্টগ্রামবাসীর প্রাণের দাবি, চট্টগ্রামে একটি মেডিকেল কলেজ আছে। চট্টগ্রামে আমরা এখন প্রায় ৯৩ লক্ষ্য মানুষ বসবাস করছি। এই মানুষগুলোর জন্য আরও একটি হাসপাতালের প্রয়োজন। ইতোমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে এসেছেন, একটি জায়গাও নির্ধারণ করেছেন। চট্টগ্রামে অতিসত্বর ২০০০ বেডের আরও একটি হসপিটাল নির্মাণ করার জন্য অনুরোধ জানাই।

এটিএম আজহারুল ইসলামের মুক্তি চেয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর জেলখানায় যতগুলো বন্দী ছিলেন সবাই আল্লাহর রহমতে মুক্তি পেয়েছেন। এজন্য বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এরপর যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, তাদের আমরা সাধুবাদ জানাই। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে দুঃখের বিষয় একটি সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে রায় দেওয়া হয়েছে। আমরা সবাই মুক্তি পেলেও তিনি এখনো কারাগারে রয়েছে। উপদেষ্টা মণ্ডলীকে অনুরোধ করব, এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিয়ে সমস্ত মামলা থেকে যেন তাকে খালাজ করা হয়। উনাকে উন্মুক্ত জীবনযাপন ও রাজনীতি করার সুযোগ যেন দেওয়া হয়।

রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আলহাজ্ব আফছার উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতহার উদ্দিন, ইফতেখার উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. বেলাল নুর আজিজ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারি মো. আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, মাওলানা শাব্বির আহমদ, প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, বাসসের ব্যুরো প্রধান শাহনেওয়াজ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন প্রমুখ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ইফতার মাহফিল সঞ্চালনা করেন। এ ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, দক্ষিণ জেলা সেক্রেটারি বদরুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, হামেদ হাসান এলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক লিয়াকত আক্তার ছিদ্দিকী, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহিম রনি, চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম প্রমুখ।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...