বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। তাই জনগণকে জনগণের ক্ষমতা পুনরায় ফিরিয়ে দিতে হবে।
মঙ্গলবার (১৮ মার্চ) হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মীর হেলাল বলেন, ফ্যাসিস্ট হাসিনা জনগণের ক্ষমতাকে অগ্রাহ্য করে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিল, কিন্তু টিকে থাকতে পারেনি। জণগণের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালুকরণ। কয়েকটি জনবিচ্ছিন্ন ক্ষুদ্র মহল একত্রিত হয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা জনগণের চিন্তা না করে দেশের অস্থিতিশীল পরিবেশকে দীর্ঘায়িত করতে চায়। জনগণ এখনো ধৈর্য্য ধারণ করছে, সরকারকে সময় দিচ্ছে নির্বাচনের কাঠামো মেরামতের জন্য। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন এবং দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
হাটহাজারীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দীল মোহাম্মাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন। বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মাদ।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান দৌলত, এডভোকেট মো. রিয়াদ উদ্দিন, সাহিদুল আজম সাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুল আলম জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরফিন সাইফুলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চৌধুরী/চট্টলা২৪

