সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশকে অস্থিতিশীল করতে চায় সংঘবদ্ধ চক্র : সরওয়ার আলমগীর

একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

তিনি বলেন, প্রতিদিনই চুরি-ডাকাতি, ধর্ষণ, ইভটিজিংয়ের মত অপরাধ সংঘটিত হচ্ছে, যা উদ্বেগজনক। দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। দেশের মানুষ দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র শান্তি প্রিয় জনগণ মেনে নেবে না।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উপজেলার দাঁতমারা ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে দাঁতমারা ইউনিয়ন পরিষদ চত্তরে বৃহস্পতিবার (২০ মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, পার্শ্ববর্তী একটি রাস্ট্রের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র এদেশের মানুষের ক্ষতি করতে পারবে না। ফটিকছড়িতে ৫ আগস্টের পরবর্তী প্রতিটি হত্যকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।

দাঁতমারা ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা গোলাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম ( বিএ), মহিন উদ্দিন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, আবুল খায়ের, আবু মেম্বার, জেলা যুব দল নেতা মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু, জেলা শ্রমিক দল নেতা মো. হানজালা, মো. একরামুর হক, আহমদ ছাফা, মো. বেলাল সওদাগর, ইলিয়াস চৌধুরী, নুরুজ্জামান মেম্বার, জাহেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, সাজ্জাদুল কবির জামাল, নজরুল ইসলাম মানিক, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল জব্বার, শাকিল খানসহ আরও অনেকেই।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...