বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক :::

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময়দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবুসহ চারজন আটক করেছে পুলিশ। তাদের হেফাজতে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

সোমবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করে ধোবাউড়া থানায় রাখা হয়েছে। তাদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় জরুরি সেবা দেওয়া হয়েছে। ঢাকায় তাদের নামে মামলা রয়েছে।  ঢাকা থেকে ডিবির একটি টিম তাদের নিয়ে যায়। তাদের নামে যেখানে যেখানে মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।

এর আগে সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...