সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। একটি শোষণ, বঞ্চনাহীন, মানবিক সাম্যের উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো।

মঙ্গলবার (২৫ মার্চ) চট্টগ্রামের শাহ আমানত মাজার প্রাঙ্গণে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ চট্টগ্রাম মহানগরের উদ্দ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রিতে নির্মম হত্যাযজ্ঞে সংক্ষুব্ধ হয়ে  চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির স্বপ্ন দেখিয়েছেন।’

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণায় দিশেহারা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র পেয়েছিল বলে মন্তব্য করে ডা. শাহাদাত হোসেন বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার বছরের সংগ্রাম মুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। যাদের জীবন মরণ লড়াইয়ে ৯ মাসে আমরা বিজয় লাভ করেছি সেসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না।’

শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহজাদা আহসান উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ, নগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, বিএনপি নেতা সৈয়দ আবুল বশর।

পরে ২৫ মার্চের কালরাত্রি ও মহাান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...