সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘সুন্দর ফটিকছড়ি বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই’

প্রতিনিধি | ফটিকছড়ি (চট্টগ্রাম)
লিম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ফটিকছড়িতে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিকুন নুর মওলা বীরপ্রতীক গণমিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি নেতা মাসুদুর রহমান।

ফটিকছড়ি প্রেস ক্লাবের সহসম্পাদক সাইফুর রহমান সোহান ও সদস্য এম জুনায়েদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও লিম ফাউন্ডেশনের এমডি সৈয়দ মোহাম্মদ সাসুদ।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল জব্বার, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ, ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম (বিএ), চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অফিস সম্পাদক এজাহারুল ইসলাম, মাস্টার নাজিম উদ্দীন, থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসূপ বিন সিরাজ, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাসেল, বিবিরহাট বনিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, লিম ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মো. সেলিম ও আজম খান এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ দিদার প্রমূখ।

অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা সুন্দর ফটিকছড়ি বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রত্যয় ব্যক্ত করেন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...