বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস গ্রেফতার

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়অরতেছিল না

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতারের পর লক্ষীপদ দাসকে দুপুরের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে বান্দরবান নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, গ্রেফতারের বিষয়টি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বান্দরবান থানায় ৪টি মামলা রয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...