সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৪ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেল বোয়ালখালীর শিশু আবির

৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল শিশু আফরান নূর আবির (৮)। তার বাড়ি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে।

আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে আবিরকে নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার আল-আমিন বারীয়া মাদ্রাসার সমানে থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার বাবানুরুল আজিম। ২ ভাই ও ২ বোনের মধ্যে আবির সবার ছোট।

নুরুল আজিম বলেন, মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে আবিরকে সিএনজিচালিত ট্যাক্সিতে করে একটি সংঘবদ্ধ চক্র তুলে নিয়ে যায়। বিভিন্ন জায়গা খোঁজ নিয়েও আবিরের সন্ধান না পেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করি।

এর একপর্যায়ে ওই চক্রের সদস্যরা মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে কোনভাবে ৪ লাখ টাকা মানাতে সক্ষম হয়েছি। এরপর তাদের দেওয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে তা পরিশোধ করার পর বুধবার দুপুরে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় আবিরকে ছেড়ে দেয়। সেখান থেকে আমরা গিয়ে উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আগামীকাল বৃহষ্পতিবার বিস্তারিত কথা বলবো।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...