বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঘাদানিকের শাহরিয়ার কবির আটক

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দিবাগত ১২টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

গত ২০ আগস্ট শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নাম রয়েছে। এর মধ্যে রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকও রয়েছেন। এছাড়াও ওই অপরাধে আরও ব্যক্তি জড়িত রয়েছেন মর্মে উল্লেখ করা হয়।

এছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলার আসামি তিনি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বিশ বছর আগে রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুক না পেয়ে স্ত্রী...

ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছরের জামাল মোল্লার ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল...