বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক এমপি জর্জের তিন দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকীও রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে মৌসুমী বেগম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এরআগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীরর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিতে গুলিবিদ্ধ হোন অটোরিকশা চালক মো. রনি। তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি। এ ঘটনায় তাঁর মা মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বিশ বছর আগে রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুক না পেয়ে স্ত্রী...

ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছরের জামাল মোল্লার ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল...