সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মার্কেটে শপিংয়ে গিয়ে হয়রানি, পাশে দাঁড়াল বৈষম্যবিরোধী ছাত্ররা

ঈদের শপিং করতে গিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন মার্কেটে হয়রানির শিকার হওয়া ক্রেতাদের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

রোববার (৩০ মার্চ) চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার মতি টাওয়ার, কেয়ারি, বালি আর্কেডসহ বিভিন্ন মার্কেট এবং ফুটপাতের দোকানের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, শপিং করতে গিয়ে কিছু ক্রেতা বিভিন্ন মার্কেটে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। বিভিন্ন দোকানের বিরুদ্ধে আসা এসব অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইডিইউ’র মুখপাত্র ও প্রতিনিধি প্রত্যয় বড়ুয়া আকাশ সংগ্রহ করেন। এরপর আজ রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আইআইইউসির আহ্বায়ক মো. রাফিউ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইডিইউ’র এই উদ্যোগের সঙ্গে সংহতি জানিয়ে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আইআইইউসির আহ্বায়ক মো. রাফিউ বলেন, অভিযোগ যাচাই ও সমাধানের লক্ষ্যে চকবাজারের মতি টাওয়ার, কেয়ারি, বালি আর্কেডসহ বিভিন্ন মার্কেট এবং ফুটপাতের দোকানের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিটি মার্কেট কমিটি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তারা আশ্বস্ত করেছে, এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইডিইউ’র মুখপাত্র ও প্রতিনিধি প্রত্যয় বড়ুয়া আকাশ বলেন, ক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের স্বার্থে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে যদি এ ধরনের অভিযোগ অব্যাহত থাকে, তাহলে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...