সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দূর্মর বাংলাদেশের দেওয়া নতুন পোশাক পেয়ে খুশি পথশিশুরা

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোঁটাতে
৪র্থবারের মত ঈদ উপহার বিতরণ করেছে মানবিক সংগঠন ‘দূর্মর বাংলাদেশ’।

‘ঈদের আনন্দ ভরে উঠুক, সকল শিশুর প্রাণ’ এই স্লোগানে রোববার (৩০ মার্চ) চট্টগ্রাম নগরীর খুলশী নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি মসজিদ প্রাঙ্গণে ভাসমান ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদের রঙিন জামা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল হাসান, বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ কুদরত বারী, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি এ কে এম জাকারিয়া, সহ-সম্পাদক আলহাজ্ব আবুল কালাম, মুহাম্মদ শওকত আলী, আব্দুল বারেক রাজিব, মাহফুজুল ইসলাম ফাহাদ, আরমান হোসেন, জুয়েল হোসেন, রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, ঈদ আনন্দের উৎসব। আর এই আনন্দেরর ভাগিদার হওয়ার অধিকার সবার আছে। ঈদের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক।

সভাপতি বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্য। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে সামিল হোক। দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে প্রকৃত মানবতা ও উদারতার পরিচয় ঘটে। এই মানবিক কার্যক্রমের মধ্যে দিয়ে সমাজে সাম্য মানবিক ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারি।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...