সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষুদ্ধ বিএনপি নেতা সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে ৫ আগস্টের পর সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও খুনসহ একাধিক হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা চরম অবনতিসহ সমসাময়িক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগী।

শনিবার (৫ এপ্রিল) তিনি তার নিজ সংসদীয় এলাকা (চট্টগ্রাম-২) ফটিকছড়ির বিবিরহাটের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই ক্ষুব্ধতা প্রকাশ করেন।

সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে বিএনপির নাম ব্যবহার করে অনুপ্রবেশকারীরা চাঁদাবাজি, দখলদারিত্ব ও খুনসহ উত্তর ফটিকছড়িতে একাধিক হত্যাকাণ্ড সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত আসামিরা গ্রেফতার না হওয়ায় একের পর এক অপরাধ সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি।

আইনশৃঙ্খলা চরম অবনতির দায় প্রশাসনসহ থানা পুলিশ এড়াতে পারে না বলেও জানান তিনি। এসব ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, ফটিকছড়ির বিভিন্ন খালে অবৈধ বালু উত্তোলন, বন থেকে কাঠ পাচার, কৃষির জমির টপ সয়েল কাটা বিষয়ে প্রশাসনের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ!

তিনি আরও বলেন, এ অঞ্চলে জনপ্রিয়তার ঈর্ষানিত হয়ে ব্যানার ছেড়ে নোংরা রাজনীতি করার জন্য যারা চেষ্টা করছেন তা রাজনৈতিক ক্ষেত্রে সুফল বয়ে নিয়ে আসবে না। মনে রাখবেন সাধারণ জনগণ অচিরে এ হীনমন্যতা কাজের জবাব দিবে।

সরওয়ার আলমগীর বলেন, বিএনপি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিএনপিতে চাঁদাবাজসহ কোন অন্যায়কারীর স্থান নাই।

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দলের দোসরা এখনো প্রশাসনের আশ পাশে ঘোরাঘুরি করছে। তাদের গ্রেফতার ও বিচারের দাবী জানান তিনি। যারা অতীতে আঁতাত করেছিল তারা আবারও ষড়যন্ত্রে সক্রিয় হচ্ছেন বলে ইঙ্গিত করেন।

তিনি জানান, অপরাধ দমনে অচিরেই একটি নির্বাচন চায় জাতি। সেই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে এদেশে অপরাধ কমে আসবে বলে মন্তব্য করেন উত্তর জেলা বিএনপির এ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, মহিউদ্দিন আজম তালুকদার, মহিবুল্লাহ বাহার, খালেদ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মুনসুর, দৌলত মিয়া, রশিদ চৌধুরী, মো. এরশাদ, জসিম উদ্দিন নান্নু, আবু সালেহ, মো. রিপন, মোজাহারুল ইকবাল লাভলু, শেখ সুমন, মো. ইব্রাহিম, মো. আবছার,‌ মো. তারেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, আলা উদ্দিন, মো. সুজন, মো. এনাম প্রমুখ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...