সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় সংঘর্ষে কুতুপালং জামায়াত আমিরসহ নিহত ৩ জন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রোববার (০৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন। ওসি আরিফ বলেন, আমরা এ বিষয়ে এখনো কাজ করছি পরে বিস্তারিত জানাবো।

এ ঘটনায় নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। এরমধ্যে মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, নিহতদের আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

মোহাম্মদ আলী জানান, মৃত তিনজনের মধ্যে জামায়াত আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।

ডেস্ক,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...