সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না চট্টগ্রামের ফিসারীঘাটের মাছ বাজার

সুবিধাজনক স্থানে চট্টগ্রামের ফিসারীঘাট নতুন বাজারের মাছ ব্যবসায়ীদের পুনর্বাসন করা ছাড়া উচ্ছেদ না করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

গত ২০ মার্চ হাইকোর্টের বিচারপতি আকরাম এইচ চৌধুরী ও কে. এম রাশেদুজ্জামান রাজুর দ্বৈত বেঞ্জ কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ‘ফিস ল্যান্ডিং সেন্টার’ উচ্ছেদের বিরুদ্ধে এই নিদের্শনা দিয়েছেন।

সোনালী যান্ত্রিক মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ দায়ের করা রিট শুনানিতে হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছে, দরখাস্তকারীদের তফশিলভুক্ত জায়গা হইতে পুর্নবাসন না করা পর্যন্ত উচ্ছেদ করা যাবে না। আদালত রুল শুনানি না হওয়া পর্যন্ত পক্ষদ্বয়কে স্হিত অবস্হা বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন এবং ২ মাসের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন বিবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রামের জেলা প্রশাসককে।

গত ১১ মার্চ চট্টগ্রামের ফিসারীঘাটের নতুন মাছ বাজার উচ্ছেদ প্রক্রিয়ায় সংক্ষুব্ধ ‘জাতীয় মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড’র পক্ষে রিট পিটিশন দায়ের করা হয়। সেই রিটের বিপরীতে হাইকোর্ট মৎস্য শিল্পের সাথে জড়িতদের পুনর্বাসন না করে উচ্ছেদ না করার নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নেয়া ফিসারীঘাটের পরিত্যক্ত ভূমিতে (৩.৮৭৭৫ একর) ২০১৫ সাল থেকে মাছ বাজার গড়ে তোলা হয়। বিপরীতে বাৎসরিক ৬১ লাখ টাকা ভাড়া পায় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসন জমিটির মালিকানা দাবি করে। এরআগে হাইকোর্ট আগামী ছয় মাসের মধ্যে এই ভুমির মালিকানা বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেয়।

সোনালী যান্ত্রিক মৎসজীবি সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী সওদাগর বলেন, ‘এই নতুন ফিশারীঘাটের মাছ বাজার নিয়ে বিগত সরকারের ছত্রছায়ায় একশ্রেণির কুচক্রিমহল দীর্ঘদিন ধরে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ৫ আগস্টের পর তারা আবারও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে। আমরা সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি চট্টগ্রাম বন্দর থেকে ইজারা নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। নদীর তীর দখল করে মাছ বাজার গড়ে তোলা হয়নি, কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিং থেকে সৃস্ট পরিত্যক্ত জায়গায় অত্যাধুনিক ‘ফিশ ল্যান্ডিং সেন্টার ‘ গড়ে উঠেছে। আমাদের এই বাজারকে তাই অবৈধ বলার সুযোগ নাই।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের রাজপথে জীবন দেয়া শহীদ তানভীর সিদ্দিকীর বাবা বাদশা মিয়া পেশায় মৎস্যজীবী। দীর্ঘদিন থেকে নতুন ফিসারীঘাটে ব্যবসা করে আসছেন মহেশখালীর বাদশা মিয়া।

জানতে চাইলে বাদশা মিয়া বলেন, মৎস্য একটি বড় সেক্টর। ফিসারীঘাট মাছ বাজার থেকে রপ্তানি মাছ খাত থেকে সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। পাশাপাশি অভ্যন্তরীণভাবে লক্ষাধিক মৎসজীবি এ খাতে কাজ করেন। এর আগে জাতীয় নদী রক্ষা কমিশন তাদের প্রতিবেদনে বলেছিলো, ফিসারীঘাট মাছ বাজারের মৎস্যজীবিদের পুনর্বাসন না করে নতুন মাছ বাজার উচ্ছেদ করা অমানবিক হবে।’

নথি অনুযায়ী, ২০১৫ সালে চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী ৩.৯৭৭৫ একর জায়গায় গড়ে উঠা বস্তি উচ্ছেদ করে মাছ বাজার গড়ে তোলা হয়েছিলো। ফিশারিঘাটের ফিশ ল্যান্ডিং সেন্টারে ১০৩টি গদি (আড়ত) আছে। সেখানে দুই শতাধিক ব্যবসায়ী এবং পাঁচ হাজার কর্মচারী আছে। মৎসকে জীবিকা নির্বাহের উপায় হিসেবে নির্ভরশীল আরও লক্ষাধিক মৎসজীবি ফিসারীঘাটের এই মাছ বাজারের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

মাছ ব্যবসায়ীরা বলছেন, পৃথিবীর প্রায় সবদেশে মাছ বাজার নদীর কাছাকাছি জায়গায় অবস্থিত। সেই হিসেবে ফিরিঙ্গিবাজারে গড়ে উঠা মাছ বাজারকে পরিবেশের সাথে সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন করা হয়েছিল বিগত সময়ে। এই বাজারকে অবৈধভাবে গড়ে দাবি করা হলেও সর্বশেষ ২০২৪ সালেও ভাড়া বাবদ চট্টগ্রাম বন্দরের অনুকূলে ৬১ লাখ ৬১ হাজার ৭৯৫ টাকা রূপালী ব্যাংক লিঃ, ইকবাল রোড শাখায় জমা করেছে বাজার পরিচালনা করা মৎসজীবিদের এই সংগঠন। প্রতি বছর ৫% উৎস্য কর সরাসরি আয়কর বিভাগে পরিশোধ করছে সংগঠনটি।

খোঁজ নিয়ে জানা যায়, সড়কে যানজট ও স্কুলের পরিবেশ বিবেচনায় নিয়ে পুরাতন ফিসারীঘাট সরানো হয়েছিল। নতুন ফিসারীঘাট থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করার পরিকল্পনা ছিল এবিএম মহিউদ্দিন চৌধুরীর। তার মৃত্যুর পর সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান নওফেলও একই পথেই হাঁটছিলেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর নওফেলের ঘনিষ্ঠজন শামসুল আলম একই এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামেন। জেলা প্রশাসনের সম্পত্তি পুনরুদ্ধারের নামে বিভিন্ন দপ্তরে তীর দখল করে নতুন মাছ বাজার অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।

হাইকোর্টে নতুন ফিসারীঘাটের মাছ ব্যবসায়ীদের পুনর্বাসনের নির্দেশনা আসার পর স্বস্তি ফিরেছে সোনালী যান্ত্রিক মৎসজীবি সমবায় সমিতির সদস্যদের মাঝে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...