বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

প্রতিনিধি | ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক জামাল উদ্দিন (৫০) ওই এলাকার শুক্কুর মোহাম্মদ বাড়ীর ফোরক আহমদের পুত্র। ভুক্তভোগী শিশু সৈয়দ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) ১০ বছর বয়সী রুজিনা (ছদ্মনাম) স্কুল সংলগ্ন এলাকার জামাল উদ্দিনের দোকানে কেনাকাটা করতে যায়। এসময় ওই ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টা চালান জামাল। পরে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবার বিষয়টি স্থানীয় সমাজপতিদের অবগত করেন।

শনিবার (৫ এপ্রিল) রাতে এক সামাজিক বৈঠকে সমঝোতার চেষ্টা করেন স্থানীয়রা। পরে অভিযুক্ত জামালকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভিকটিমের মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় জামলাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

ফজলুল/চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...