সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রামদার কোপে একই পরিবারের দুইজনের মৃত্যু

প্রতিনিধি | ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে ভাইয়ের দায়ের কোপে গুরুতর আহত ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখা খাতুনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে মা জুলোখা ও দুইদিন আগে ছোট ভাই মাসুমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান শিপন।

মৃত জুলেখা খাতুন (৬০) ও মাও. মাসুম (৩৫) ভূজপুর ইউনিয়নের ভোঁলা গাজী বাড়ির নিবাসী।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল শুকনো একবস্তা পাতা সরানোর মতো তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে ছোট ভাই মাসুমের ওপর হামলা করে। তাকে বাঁচাতে গিয়ে এলে দায়ের কোপে মা জুলেখা খাতুন গুরুতর আহত হন। এ সময় আহত হন ছোট ভাই মাসুমও। ঘটনা স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। এর দু’দিন পর আজ রবিবার আহত মা জুলেখা খাতুনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ফজলুল/চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...