সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গুনিয়ার এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তার নাম ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (৫১)।

তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রবিবার (৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে নগরীরের ২নং গেটের ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, দেশের পট পরিবর্তনের পর মিল্টন এলাকা ছেড়ে চলে যান। তিনি গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান ডেভিল হান্ট অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেস্ক,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...