সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর পাঁচলাইশ থানাধীন মোড় থেকে চুরি হওয়া প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় থেকে চুরি হওয়া প্রাইভেটকার পতেঙ্গা সী-বীচ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় জড়িত মোঃ রাসেল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত হতেই চোরাইকৃত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

এর আগে গত (৩০ মার্চ) পাঁচলাইশ মডেল থানাধীন প্রবর্তক মোড় আফমী প্লাজা মার্কেটের পার্কিং থেকে গাড়িটি চুরি হয়। এরপর গাড়ির মালিক সোহেল চৌধুরী একটি মামলা দায়ের করেন।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চোরাই প্রাইভেটকারটি উদ্ধারসহ জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

ডেস্ক,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...