বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কঠোর নিরাপত্তায় ফজলে করিমকে আনা হয়েছে চট্টগ্রাম কারাগারে

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে রাউজনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে। বৃহস্পতিবার বিকেলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আব্দুল মান্নান মিয়া  বলেন, ‘ফজলে করিমকে আকাশ পথে চট্টগ্রামে আনা হয়েছে। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে কারাগারে পৌঁছে দেয়।’

ব্রাহ্মণবাড়িয়া কারাগার সুত্র জানিয়েছে, বিবাড়িয়া কারাগার থেকে মঙ্গলবার চট্টগ্রামে রওনা দেবার আগে এবিএম ফজলে করিম চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান ফিরার পর তিনি কারা কর্তৃপক্ষকে জানান চট্টগ্রামে আনা হলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। এরআগে সোমবার পুলিশ প্রপোকলের অভাবে চট্টগ্রামে আনার প্রক্রিয়া ভেস্ত যায়।  ‘

সংশ্লিষ্ট সুত্রমতে, হ্যালিকপ্টার যোগে তাকে চট্টগ্রামে আনা হয়েছে সোয়া তিনটার দিকে। এক ঘন্টা অপেক্ষা করার পর সোয়াদ টিমের গাড়ি বহর চট্টগ্রাম কারাগারের দিকে রওনা দেয় । পুলিশের তরফ থেকে কারাগার গেটে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুলিশ, র্যাব ও সোয়ার্দ টিমের বিশটির অধিক গাড়ি এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম  কারাগারে পৌঁছে দেন।

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। টানা পঞ্চমবারের মতো তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করেন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এবিএম ফজলে করিম চৌধুরী ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তার বাবা একেএম ফজলুল কবির চৌধুরী তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে।

ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, সংঘর্ষসহ নানা অভিযোগে চট্টগ্রামের রাউজান, চান্দগাঁও, পাচলাইশ, কোতয়ালী থানাসহ আদালতে একাধিক মামলা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলনেতা নুরুল আলম নুর হত্যা মামলার এক নম্বর আসামি ফজলে করিম চৌধুরী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফার্নিচারের দোকান কর্মচারী ফারুক হত্যা মামলায় রয়েছে ফজলে করিমের নাম। জুলাই মাসে চট্টগ্রামে ছাত্র ও গণহত্যার অন্যতম নায়ক এবিএম ফজলে  করিম চৌধুরী।

এদিকে, হত্যাসহ আট মামলার আসামি রাউজানের সাবেক সংসদ সদস্য  এবিএম ফজলে করিম চৌধুরীকে অতিরিক্ত  পুলিশ প্রটোকল দিয়ে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাকে আদালতে না তোলার বিষয়টিও আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠেছে ১১ প্রকল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা...