বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহ উদ্দিন

গণ–অভ্যুত্থানের মাধ্যমে ঢাকায় আওয়ামী রাজনীতির মৃত্যু আর দিল্লিতে দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে।…আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।

সোমবার সকালে রাজধানীর রমনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন সালাহ উদ্দিন আহমদ।

স্বতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতিকে বিকৃত ও বিস্মৃত করতেই আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল বলে অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমদ। এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হওয়া গেছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।

সালাহ উদ্দিন বলেন, পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ঐতিহ্যের অংশ। এ ভূখণ্ডের হাজার বছরের লালিত সংস্কৃতিকে লালন-পালনের মাধ্যমে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বিকৃত করার জন্য যেসব অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছিল, সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা সবার দায়িত্ব। তিনি বলেন, বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা ও বাঁশি আমাদের সংস্কৃতি। আমরা পান্তাভাত ও ইলিশ মাছ খেয়েছি। আমাদের সংস্কৃতির মতো করে উদ্‌যাপন করেছি। এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...